পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিতর্ক চর্চাকারী সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটির ৩য় কার্যকরী পরিষদ (২০১৯-২০২০) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ৩য় বার্ষিক সাধারণ অধিবেশনে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান আল হুসাইন শুভ্রকে এবং সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজীব রায়হানকে।এছাড়াও অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে শাম্মি ইসলাম, শর্মী ইসলাম, নুসরাত জাহান খান মেধা। যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে ইমরান খান, ফারজানা প্রীতি, শরিফুল ইসলাম স্মরণ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ ইয়ানুর শাহ্‌, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে মো. গোলাম কিবরিয়া।অর্থবিষয়ক সম্পাদক হিসেবে আরাফাত আহমেদ শিশির, অর্থ বিষয়ক সহসম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. তারেক হাসান, সহদপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রিওন, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তাপস কুণ্ডু, প্রচার ও জনসংযোগ বিষয়ক সহসম্পাদক মো. জুবায়ের আহমেদ।

গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক  ইসরাত জাহান শায়লা, সহগবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, নারী বিষয়ক সম্পাদিকা নিসরাত জাহান পলি, নারী বিষয়ক সহসম্পাদিকা কুমারী সঞ্চিতা রানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেশন ও ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক ফাল্গুনী সরকার, সেশন ও ওয়ার্কশপ বিষয়ক সহসম্পাদক হিসেবে নাজমুস সাকিব সিজানকে মনোনীত করা হয়েছে।কার্যকরী সদস্য হিসেবে জয়নব আক্তার জুই, ফৌজিয়া আহমেদ, উজ্জ্বল কুমার বিশ্বাস, শাফিউল মুজনবিনকে মনোনীত করা হয়েছে।

সভাপতি তার অনুভূতি ও পরিকল্পনা নিয়ে জানান- “উপদেষ্টাপর্ষদ এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আমাকে উপযুক্ত মনে করায় তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তবে আমাদের যাত্রাটা সবে শুরু। সবাইকে নিয়ে আমরা সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ জন্য সকলের শুভ কামনা এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।”সাধারণ সম্পাদক তার অনুভূতি জানিয়ে বলেন- “দায়িত্ব আরও বাড়ল। কি পদ পেয়েছি, তার থেকে বড় ব্যপার, এই প্রাণের সংগঠন কে দাড় করাতে কাজ করে যাচ্ছি , এবং আরো উন্নতি শিখরে পৌছে দিতে কাজ করে যাবো সংগঠণের সবাইকে সাথে নিয়ে।”বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে