ইবি প্রতিনিধিঃ শনিবার (১৩ জুলাই) মধ্যরাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র এসএম রবিউল ইসলাম পলাশ সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উক্ত প্রেস বার্তায় গতবছর ২৮ শে অক্টোবর স্থগিত হওয়া ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাতে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে