“আসুন আমরা ধর্ষণের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তুলি” এই প্রতিপাদ্যে দেশব্যাপী সংগঠিত সকল খুন ও ধর্ষণের বিরুদ্ধে শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ডে মানব বন্ধন করেছে কুমারখালী -খোকসা শিক্ষার্থী কল্যাণ পরিষদ ।
উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবাস দত্তের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন খোকসা শিক্ষার্থী কল্যান পরিষদের সভাপতি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, পৌর সভার কাউন্সিলর এস.এম রফিক, মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা রওশন আরা নিলা, মহিলা পরিষদের নারী নেত্রী আলেফা খাতুন, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে.এম.আর শাহিন, প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাবিব , গণমাধ্যমকর্মী দিপু মালিক।
মানববন্ধনে নানা শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন। উক্ত মানব বন্ধনে বক্তরা বলেন ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্রুনালে ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। ধর্ষণনের বিরুদ্ধে আমাদের সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলত হবে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























