ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।

তিনি আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি কক্ষে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন এবং অনুপস্থিতির তালিকা তৈরী করেন। এ সময় তাঁর সাথে ছিলেন রেজিস্ট্্রার (ভার:) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে চলেছে।

সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এজন্য প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি সকলকে চাকুরী বিধি মেনে চলার আহবান জানান।

নিউজ ডেস্ক।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে