ফরিদপুরে একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিবিএ ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান ভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মাদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় উপদেষ্টা ও পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এবিএম সাত্তার, কলা অনুষদের ডীন ও প্রক্টর অধ্যাপক এ. এইচ.এম ইসহাক মিয়া,রেজিস্ট্রার অধ্যাপক আলাউদ্দিন মোল্যা,আইন অনুষদের ডীন জনাব মোঃ নান্নু মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী,ছাত্রছাত্রী, ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, গণতন্ত্রের মানসকন্যা,জননেত্রী শেখ হাসিনার ভিশন ২১ ও ৪১ এর বাস্তবায়নে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র ছাত্রীরা নিরালসভাবে কাজ করে যাবে।

নিউজ ডেস্ক।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে