বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা সূত্রে জানা গেছে, স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী আকতার, সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, বিজ্ঞান অনুষদ ভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন ও কমিউনিকেশন বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া এবং বায়োলজিক্যাল সাইন্স অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধার স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান শুরু করে।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























