রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ম বারের মতো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রকৌশল সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট  ভবনে ও ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ১১ ও ১২ জুলাই দু’দিন ব্যাপী চলবে এ সম্মেলন।
মঙ্গলবার বিকেলে প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহবায়ক কমিটির প্রধান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ
বিশ্বব্যাপী খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক ও বিশেষজ্ঞদের সাথে স্থানীয় গবেষকদের মিলবন্ধন স্থাপনের মাধ্যমে তাদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জাপান, স্পেন, আমেরিকা, যুক্তরাজ্য,নেপাল, সুইডেন, ভারত, মালয়েশিয়া সহ ১১ টি দেশ থেকে মোট ৪১৪ টি পেপার জমা হয়। এদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১৪১ টি মৌখিক উপস্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। বিভিন্ন দেশের ১০০ জন নির্বাচক এই পেপার গুলো পর্যালোচনা করেন।
এতে স্পেন ও জাপান থেকে মোট ৩ জন কী-নোট স্পিকার  এবং ৫ জন আমন্ত্রিত বক্তা থাকবেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়া।সম্মেলনে শেষে ১৪ জুলাই জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের সাথে সমযোতা সাক্ষর করা হবে।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে