ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন,আন্তর্জাতিক আইনসমূহ বাস্তবায়নের বাধাসমূহ অপসারন করা না গেলে মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনিমার্ণ করা সম্ভব হবে না। অবিলম্বে এ বাঁধাসমূহ অপসারন করতে হবে।

তিনি বলেন, এসব বাধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা, শান্তিপূর্ণ সহ-অবস্থানের অভাব ও সাম্প্রদায়িক দ্বন্দ¦-সংঘাত। উপাদানগুলো বিশ্বের পুরো মানব সম্প্রদায়ের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বের অনেক দেশকে দেখেছি, যেখানে মানবাধিকার আইন চরমভাবে লংঙ্ঘিত হয়েছে ধর্মীয় উগ্রবাদ দ্বারা। আমরা অতি সম্প্রতি দেখেছি নিউজিল্যান্ডে, দেখেছি শ্রীলংকায়।
সোমবার সকালে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমসাময়িক চ্যালেঞ্জসমুহ বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এসব কথা বলেন।

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, বিশ্বের সকল মানুষকে সহ-অবস্থানের শিক্ষা দিতে হবে এবং অপর কৃষ্টি-কালচার, ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানাতে শেখাতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের মুল্যবান দিক হলো এটি বিশ্বের সকল মানুষকে একটি আইনের মাধ্যমে সুরক্ষার কথা বলে। যেখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ভৌগলিক সীমারেখা নেই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের দেশ আন্তর্জাতিক সকল আইনকে গুরুত্ব দেয়। তিনি বলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এ আইনের প্রতি শ্রদ্ধা রেখে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে। এ ধরনের সেমিনার আয়োজনের জন্য তিনি আইসিআরসি এবং ইবি আইন অনুষদকে ধন্যবাদ জানান। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আইসিআরসি’র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে।

তিনি এই সর্ম্পককে আরো জোরদার করার উপর গুরত্বারোপ করেন। এছাড়া সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আব্দু লতিফ বাকি। দিনব্যাপী আইসিআরসি এবং ইবি আইন অনুষদের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমসাময়িক চ্যালেঞ্জসমূহ বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি স ালনা করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন। দিনব্যাপী অনুষ্ঠানে আইন অনুষদভূক্ত সকল বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে