বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবিঃ দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় ‘মুখে কালো কাপড় বেধে’ প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।
দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বয়কট করার আহ্বান জানান।একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শিক্ষকের শাস্তির দাবি জানান। কর্মসূচীতে ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের অন্তত ত্রিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ জুন ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে