মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আলোচিত লিসান হত্যার মূল পরিকল্পনাকারী রবিন কে আটক করেছে পুলিশ।তবে এখনও আটক হয়নি খুনি সোহেল।
আজ সোমবার সকালে মাগুরা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান । তিনি সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া পর পর তিনটি অলোচিত খুনের ব্যাপারে জেলা পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন সাংবাদিকদের। এ পর্যন্ত লিসান হত্যার মূল পরিকল্পনাকারী আসামী রবিন ও তার সহোযোগী হাসান কে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, রবিবার দুপুরে কলেজ থেকে ডেকে নিয়ে রবিন ও শামীম নামে দুই বন্ধু শিবরামপুর এলাকার মর্ডানমোড়ে নিয়ে গিয়ে সোহেল নামে এক ভাড়াটে খুনিকে দিয়ে লিসানকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ছাড়া সন্ত্রাস ও মাদক মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৯জনকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























