বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ‘নীতিনিষ্ঠ শেখ হাসিনা: নানাবিধ চ্যালেঞ্জ এবং বিশ্বজনীন বার্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৮/০৭/২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান মো: সাইদুর রহমানের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল বক্তা ছিলেন বিশ^ শান্তি ও মানবাধিকার সংঘের সাধারণ সম্পাদক ফনীন্দ্র সরকার। সেমিনাওে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক।

অনুষ্ঠানে কয়েকটি বিভাগে যোগদানকৃত নতুন শিক্ষকবৃন্দ ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল বক্তা বিশ্বব্যাপী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ও অবদান সম্পর্কে বিশদ আলোচনা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে