ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলয় বিশ্বসী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেনঃ

অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (সহ-সভাপতি)
অধ্যাপক ড. মেহের আলী(যুগ্ম-সম্পাদক
অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল(কোষাধ্যক্ষ)
অধ্যাপক ড. কামাল উদ্দিন(সদস্য)
অধ্যাপক ড. জাকারিয়া রহমান(সদস্য)
অধ্যাপক ড. মাহবুবুর রহমান(সদস্য)
অধ্যাপক ড. কাজী আখতার হোসেন(সদস্য)
অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া(সদস্য)
অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন(সদস্য)
অধ্যাপক ড. আনোয়ার হোসেন(সদস্য)
অধ্যাপক ড. রেবা মন্ডল(সদস্য)
অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ(সদস্য)
সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার অধীকারী(সদস্য)।

রোববার শাপলা ফোরাম কার্যনির্বাহী পর্ষদ ২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য গত ২৯ জুন ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ জন সদস্য নির্বাচিত হন। ২৩৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আজ সংগঠনের এক জরুরী সভার মধ্য দিয়ে সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য পদে শিক্ষকদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত প্রগতিশীল শিক্ষকদের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমীক ও প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন এবং করছেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে