মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌর এলাকার শিবরামপুর মর্ডান মোড়ে ছুরিকাঘাতে লিসান (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত ও দিপু নামের এক বন্ধু আহত হয়েছে। আহতকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত এসপি) মো: তারিকুল ইসলাম জানান, আজ রবিবার দুপুর ১ টার দিকে শহরতলীর শিবরামপুর মর্ডান মোড় এলাকায় কলেজ ছুটির পর লিসান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যায়। ফেরার পথে ওৎপেতে থাকা সোহেল লিসানকে লক্ষ্য করে পেটে ছুরিকাঘাত করে। এ সময় মোটর সাইকেলের পিছনে বসা দিপু ঠেকাতে গেলে তার বাম হাতে কুপিয়ে পালিয়ে যায় সোহেল। আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিসানকে মৃত ঘোষনা করে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘাতক সোহেল শিবরামপুর গ্রামের টিপু মোল্ল্যার পুত্র। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত লিসান আঠারখাদা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে সরকারী হোসেন শহীদ সোহরাওর্য়াদী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























