ফরিদপুরে টাইমস্ ইউনিভার্সিটির ১ম সিন্ডিকেট ও একাডেমীক কাউন্সিলের সভা গত শক্রবার(৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ভিসি কতৃক মনোনীত সদস্য কলা অনুষদের ডীন ও প্রক্টর এ. এইচ এম ইসহাক মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মোঃ কামরুজ্জামান, আইন বিভাগের সভাপতি জনাব মোঃ নান্নু মিয়া, সরকার কতৃক মনোনীত সদস্য ব্যানবেইসের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব মোঃ ফসিউল্লাহ, ট্রাস্টি বোর্ড কতৃক মনোনীত সদস্য বেগম সাখাওয়াত বানু(সহ-সভাপতি), অধ্যাপক এবিএম সাত্তার(উপদেষ্টা), জনাব সানজিদা হোসেন (সদস্য), ইউজিসি কতৃক মনোনীত সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার জাহান। একাডমীক কাউস্নিলের সভার উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক এ. এইচ. এম ইছাহাক মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান, আইন বিভাগের সভাপতি জনাব মোঃ নান্নু মিয়া, বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি বেগম সাখাওয়াত বানু, সদস্য জনাব সানজিদা হোসেন, জনাব মোঃ হাবিব রহমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব এবিএম আবদুর সাত্তার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

উভয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এইচ. এম আক্তারুল ইসলামের ও সঞ্চালনায় ছিলেন রেজিস্টার (সদস্য সচিব) অধ্যাপক আলাউদ্দিন মোল্লা এবং উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শরীফ এম আফজাল হোসেন। সভা শেষে প্রতিষ্ঠাতা বলেন আমাদের বিশ্ববিদ্যালয়টি সময়ের সাথে তাল মিলিয়ে চলবে এবং সমাজের উন্নয়নে কাজ করবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























