ইবি প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী। গত ৪ জুলাই (বৃহস্পতিবার) ২০১৯ ইং তারিখে সরকার মনোনীত সদস্য হিসেবে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ৩য় সিন্ডিকেট সভায় উপস্থিত থেকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

সভা শেষে নিজের অনভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন পৃথিবীর দুইজন ব্যক্তি বাঙালি জাতিকে পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন: একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়  বাঙালির সাংস্কৃতিক কর্মকান্ডের একটি কেন্দ্রবিন্দু হতে পারে। তিনি আরও বলেন দেশি-বিদেশী গবেষকদের এক মিলন মেলা ঘটতে পারে এই বিশ্ববিদ্যালয়ে।

একাডেমিক উন্নয়নে দুই বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সমঝোতা স্মারক সম্পাদনের উপর গুরুত্ব দেন তিনি।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে