বিভিন্ন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা পুলিশের একাধিক টিম ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে । এক পর্যায়ে বৃহস্পতিবার ( ০৪ জুলাই) আলামিন হত্যাকান্ডে জড়িত মাগুরা সদরের মো. শরিফুল মোল্যা (২০), পিতা-মো. নুরুল হক মোল্যা সাং-ঘোড়ানাছ পূর্বপাড়া। এবং শরিফুলের শশুর ফসিয়ার শেখ, সাং-মহিষাডাঙ্গা হাটপাড়া উভয়কে পুলিশ গ্রেফতার করে।উক্ত হত্যাকান্ডে আসামী শরিফুল নিজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সহিত জড়িত আরো তিনজনের নাম প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মো. মানজাল খান (১৮) পিতা-মো. বশির খান, সাং-জগদল খান পাড়া (সরাসরি জড়িত এবং জবাইকারী) এবং মো. সুমন হোসেন মন্ডল (২১) (সহযোগী) পিতা-মৃত আফজাল মন্ডল সাং-মহিষাডাঙ্গা হাটপাড়া কে পুলিশ গ্রেফতার করে।
আসামী শরিফুল ও মানজালের স্বীকারোক্তি অনুযায়ী এবং তাদের দেখানো ঘটনাস্থল থেকে হত্যা কান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।



























