কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তৃতীয় সভা আজ বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড মো শাহজাহান আলীর সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সঞ্চালনায় সিন্ডিকেটের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম রূপকার সাবেক সফল তথ্যমন্ত্রী এবং একাদশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। সরকার মনোনীত সদস্য বিশিষ্ট লেখক ও কলামিস্ট গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ হারুন-উর-রশিদ। আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম, সদস্য সচিব মুহা. শামসুর রহমান বাবু, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ ইকবাল হোসেন প্রমূখ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় গত ০২.০৩.২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত অর্থ কমিটির সুপারিশ এবং গত ০৩.০৭.২০১৯ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের প্রথম সুপারিশ অনুমোদন দেয়া এছাড়াও শিক্ষক কর্মকর্তা-কর্মচারী জন্য ছুটি বিধি বিশ্ববিদ্যালয় অর্গানোগ্রাম শিক্ষার্থীদের আচরণবিধি এবং পরীক্ষা শৃঙ্খলা বিধি অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান আলী মন্তব্য করেন। পরে তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সিন্ডিকেট সভা সমাপ্ত ঘোষণা করেন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























