ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট বৃদ্ধির দাবিতে প্রগতিশীল ছাত্রজোট (ছাত্রমৈত্রী ও ইউনিয়ন) বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডায়না চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়।

মিছিল শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান সবুজ ও ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে ছাত্র ইউনিয়ন ও মৈত্রীর সাধারণ সম্পাদক জিকে সাদিক ও আবদুর রউফ।বক্তাগণ বলেন বিশ্ববিদ্যালয়য় শিক্ষার মূল উদ্দেশ্য হলো নতুন নতুন জ্ঞানের উদ্ভাবন তথা গবেষণা। চারশ শিক্ষক ও ষোলহাজার ছাত্র-ছাত্রীর জন্য তারা মোট বাজেটের পাঁচ শতাংশ গবেষণা খাতে বরাদ্দের দাবি জানান।

উল্লেখ্য কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের ১৩৭ কোটি টাকার বাজেট পাশ হয়। আগামী অর্থবছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ০.৫৮ শতাংশ। যদিও এখাতে বরাদ্দ চাহিদা ছিল ১ কোটি ৫৫ লাখ টাকা।

প্রিতম মজুমদার,
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে