মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়–য়ারকুল এলকায় আশ্রমের রাস্তার পাশ থেকে মস্তকবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানায়, পাড়–য়ারকুল এলাকার আশ্রমের রাস্তার পাশে স্থানীয়রা মস্তক বিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























