বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) ও আফগানিস্থান এ্যাম্বাসির ফাস্ট সেক্রেটারি ফাওয়াদ আহমেদ নাজিমজাদার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (২৭ জুন ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ে আফগান এ্যাম্বাসির ফাস্ট সেক্রেটারি নাজিমজাদা আসলে তাঁকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান বেরোবি রেজিস্ট্রার এ এইচ মুস্তাফা কামাল।
এ সময় উভয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার নানা বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























