প্রতি বছরের ন্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ (২০ জুন) পৃথক-পৃথকভাবে সম্পন্ন হয়েছে।

কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি’র সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিলনায়তনে সকাল ১০টায় শুরু আগামী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং সচিব ড. মোঃ খালেদ বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী)-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. মোঃ খালেদ।এ সময় এপিএ ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ নওয়াব আলী খান সেখানে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে