গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহীবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল আলম।

বুধবার (১৯ জুন ২০১৯) বাংলাদেশ সচিবালয়স্থ শিক্ষমন্ত্রণালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























