বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (টএঈ)-এর সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২০ জুন, ২০১৯) সকালে ইউজিসির মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি(অব:) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে কমিশনের সচিব ড. মোঃ খালেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, ইউজিসির সম্মানীত সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন হিসেবে পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























