বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সদ্য নিয়োগ পাওয়া তিন সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

আজ বৃহস্পতিবার ( ২০ জুন, ২০১৯) দুপুরে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর কলিমউল্লাহ ইউজিসি ভবনে সম্প্রতি যোগদানকৃত তিনজন সম্মানীত সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং প্রফেসর ড. সাজ্জাদ হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং অভিনন্দন জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি(অব:), পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমানসহ কয়েকজন নতুন শিক্ষক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: সানজিদ ইসলাম খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ সারোয়ার আহমাদ এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ. বি. এম. নুরুল্লাহ্ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউজিসিতে সম্প্রতি তিনজন বিশিষ্ট অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাঁরা হলেন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে