কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় পুুলিশের সাথে বন্দুকযুদ্ধে তোফায়েল (২৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে রোমান ওরফে সবুজের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী তোফায়েল ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ী তোফায়েল গুলিবিব্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, নিহত তোফায়েল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৬টির অধিক মামলা রয়েছে।

কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে