বছরে দুই সেমিস্টার পদ্ধতি চালু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মানছে না অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। তিন সেমিস্টারের পক্ষেই যুক্তি দেখাচ্ছে এসব প্রতিষ্ঠান। তবে মঞ্জুরি কমিশন বলছে, সব বিশ্ববিদ্যালয়কে একই সেমিস্টার পদ্ধতির আওতায় আনার লক্ষ্যেই এই নির্দেশনা।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুই সেমিস্টার চালু থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে সেমিস্টার তিনটি। এসব বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষ করার জন্য সময় কম পান শিক্ষার্থীরা। বসতে হয় বাড়তি পরীক্ষায়। পড়াশোনার চাপ সামলে ওঠা কঠিন হয়ে পড়ে অনেকের জন্য। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে শিক্ষার্থীদের মধ্যে।দেশের সব বিশ্ববিদ্যালয়কে একই ধরনের সেমিস্টার পদ্ধতিতে আনার লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারি থেকে সব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালুর নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে, সেই নির্দেশনা মানছে না অনেক বিশ্ববিদ্যালয়। বরং বছরে তিন সেমিস্টারেই বেশি সুবিধা বলে মনে করছে তারা।

তবে এসব যুক্তি মানছেন না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান। আর নানা জটিলতার কারণে ইউজিসিও নির্দেশনা মানতে বাধ্য করতে যথেষ্ট কঠোর হতে পারেনি বলে জানান তিনি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, নির্দেশনা না মানা প্রতিষ্ঠানগুলোকে নতুন কোর্স চালুর অনুমতি দেয়া হচ্ছে না। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহির আওতায় আনতে উচ্চ শিক্ষা কমিশন গঠনের তাগিদ তাদের।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে