কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও রাজীবুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে ও শিক্ষার মানোন্নয়নে উপবৃত্তি চালু সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিনয় কুমার সরকার, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোঃ হেলাল উদ্দিন সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সাংসদ সেলিম আলতাফ পুরস্কার তুলে দেন ।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























