‘বাংলাদেশে তথ্য অধিকার :প্রায়োগিক পর্যালোচনা’ শীর্ষক পি-এইচ.ডি সেমিনার আজ (০৪ মে) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে এবং সঞ্চালনায় এ সেমিনারে আইন অনুষদের ডিন ও আইন প্রশাসক প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. হালিমা খাতুন এবং প্রফেসর ড. মোঃ আব্দুল করিম খান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন।ট্রেজারার ও গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এ সেমিনারে বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অধিকার। আমরা অধিকার বি ত ছিলাম। তিনি বলেন, গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষা, রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা ও মৌলক অধিকারের সাথে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন এক সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, আইন সুন্দর। কিন্তু কীভাবে প্রয়োগ করবো সেটিই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল, প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. এম. এয়াকুব আলী, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক আরমিন খাতুন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























