বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭ – ২০১৮ সালের ছাএ ছাএীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে ।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে অরুন সারকী টাউন হল প্রাঙ্গনে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয় । পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ মকসুদুল আমীন সহ আরো অনেকে । এই বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধিনে কলেজ পর্যায়ে ৩১৫ জন শিক্ষার্থীদের মঝে ২২০৫০০০.০০ টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮১৭ জন শিক্ষার্থীদের মাঝে ৪১৭০০০০.০০ টাকা এবং সর্ম্পূন্ন বান্দরবান জেলার ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৭৩২ জনের মাঝে ৬৩৭৫০০০.০০ টাকা প্রদান করা হয় । এছাড়া বান্দরবান ,রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলার সর্বমোট ২, ২২২ জন শিক্ষার্থীদের মাঝে ১, ৯৩ , ৩৪, ০০০.০০ টাকা প্রদান করা হয় ।
অনুষ্টানে প্রধান অতিথি বলেন এই বৃত্তির টাকা ছেলে মেয়েদের পড়া লেখার ক্ষেএে অনেক উপকারে আসবে ,যা তাদের শিক্ষা ক্ষেএে অগ্রর্নী ভূর্মিকা পালন করবে । তাই অতিথিরা সকল শিক্ষার্থীদেরকে মন দিয়ে পড়াশুনা করে দেশের হাল ধরার জন্য আহব্বান জানান ।
রিমন পালিত
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























