সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ (ইউল্যাব) এর সাথে ফাউন্ডেশন ফর লার্ণিং টিচিং এবং রিসার্চ (এফএলটিআর) এর আয়োজনে ”গবেষণার মৌলিক বিষয়ঃ শিক্ষাদান থেকে অনুশীলন পর্যন্ত” গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা এতে অংশ নেয়। কর্মশালায় প্রধান ফ্যাসেলিটর ছিলেন প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব (সাবেক উপাচার্য ব্রাক বিশ্ববিদ্যালয় এবং ভাইস চেয়ারম্যান এফএলটিআর) ইউল্যাবের কর্মশালার আনুষ্ঠানের সঞ্চালনা করে। জাতীয় প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মামুনুর রশীদ এবং বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডা. ইফতেকুরজামান (টিআইবি), ডা. ফাহমিদা খাতুন (সিডিপি) এবং ডা. এইচ এম জহুরুল হক ( উপাচার্য, ইউল্যাব)।অনুষ্ঠানে বাংলাদেশের একাডেমিক পর্যায়ে নির্মান গবেষণা পদ্ধতির উপর গুরুত্ব ও জোর দেয়ার কথা বলা হয়। শিক্ষাখাতে গবেষণাকে অন্তর্ভুক্ত করার জন্য আলোকপাত করা হয় এবং জিডিপির ৬% শিক্ষাখাতে বরাদ্দের জন্য জোর দেয়া হয়।ডা. আন্দালিব প্রধানমন্ত্রীর মন্ত্রানলয়কে একাডেমিক পর্যায়ে গবেষনা শুরু করা এবং বাংলাদেশের উন্নায়নের তার ব্যবহার করার জন্য আহব্বান জানান।

নতুন এজেন্ডা বাস্তবায়ন এবং বিশেষ ধরণের গবেষণা বিশ্ববিদ্যালয় তৈরীর উপর তিনি জোর দেন যাতে থাকবে বিশেষ গ্রজুয়েট প্রোগাম যা বাংলাদেশের জাতীয় চাহিদা অনুযায়ী হবে যারা ভবিষ্যতে বাংলাদেশকে পথ দেখাবে। যার ফলাফল শুধু মাত্র জিডিবি বা অর্থনৈতিক উন্নয়ন নয়, সাথে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতিফলন ঘটবে।

নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে