ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াছমিন জোয়ার্দ্দারের  অপসারণ, গ্রেফতার  ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষক ও ছাত্রছাত্রীরা বলেন, বিদ্যালয়ের তহবিল থেকে ভুয়া বিল ভাউচার বানিয়ে ১০ লাখ টাকা আত্মসাত করেছে এই প্রধান শিক্ষক। এছাড়া তিনি যোগদানের পর থেকে নান অনিয়ম দুর্ণীতি, শিক্ষকদের সাথে র্দূব্যবহার, ফেইসবুকে শিক্ষক ও ডিবিসি নিউজের আব্দুর রহমান  মিল্টন সহ সাংবাদিকদের বিরুদ্ধে কুরুটিপূর্ণ ছবি ও উক্তি পোষ্ট করেছে।  যার প্রতিবাদে তারা  এই মানববন্ধনে অংশ নেয়।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও  প্রায় ১ হাজার শিক্ষার্থী  উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করে।

রামিম হাসান
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে