ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের গবেষনা জার্নাল “ইসলামিক ইউনিভার্সিটি স্টাডিজ” এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। রবিবার উপার্চার্যের কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, জার্নালটির সম্পাদক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ আতাউল হক।উপাচার্য ড. রাশিদ আসকারী সকল অনুষদ থেকে ক্রমান্বয়ে জার্নালসমূহ প্রকাশিত হওযায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জার্নালটির সম্পাদক ও সম্পাদনা বোর্ডের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

জার্নালের সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন জার্নালটিতে অনুষদভুক্ত গবেষণার কিছু মৌলিক বিষয় উঠে এসেছে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে