ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রকাশিত গবেষনা জার্নাল “ইসলামিক ইউনিভার্সিটি স্টাডিজ” এর আনুষ্ঠানিক মোড়ক  উন্মোচন করা হয়। বুধবার উপাচার্যের অফিস কক্ষ্যে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী , ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,আইন অনুষদের ডিন ও জার্নাল সম্পাদক অধ্যাপক ড. রেবা মন্ডল, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ আতাউল হক, ও ভিসি অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম।উপাচার্য প্রফেসর ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী যথাসময়ে জার্নাল প্রকাশ করায় সম্পাদকসহ জার্নাল সম্পাদনা বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এবিষয়ে জার্নাল সম্পাদক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কাজের মধ্য একটি হল গবেষণা কার্যক্রম সম্পাদনা করা। আইনের বিশ্লেষণধর্মী জ্ঞান অর্জনের ক্ষেত্রে জার্নালটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জার্নালটি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয়, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে