ইবি প্রতিনিধিঃ “এসো মানবতার জন্য জীবন গড়ি” ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার কতৃক দিক-নির্দেশনামূলক আলোচনা সভা ও নবীন-বরণ মীর মোশাররফ হোসেন ভবনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস.এ.এইচ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক এবং উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. রেবা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমীন খাতুন, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ড. রেবা মন্ডল বলেন আমাদের রাষ্ট্র ও সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্র, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেওয়া। সেই জন্য আমাদের ভাল মানুষ হতে হবে এবং অন্যকে ভাল মানুষ হওয়ার সুযোগ করে দিতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি না হলে সমাজ ও রাষ্ট্র এগোবে না।
অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন তপন চন্দ্র বর্মন ও শারমিন আক্তার সাথী।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























