ইসলামী বিশ্ববিদ্যালয়ে “মানবিক সম্পর্কের গুরুত্ব তরান্বিত করন” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে সমাজকর্ম বিভাগের আয়োজনে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুুিষ্ঠত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর(ভারঃ) ড. মোঃ আনিচুর রহমান, সমাজকর্ম বিভাগের শিক্ষক শ্যামসুন্দর সরকার, মমতা মোস্তারী, আসমা সাদিয়া রুনা ও বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভাগে গিয়ে শেষ হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























