ঝিনাইদহ প্রতিনিধিঃ ১৫ মার্চ, শুক্রবার-ঝিনাইদহের শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশন শিক্ষাবৃত্তি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বি আই টির সাবেক পরিচালক ড. ওয়ালিউজ্জামান এর ১১ তম মৃত্যুবার্ষিকী ১৫ মার্চ প্রতি বছরের ন্যায় এবারো ড. ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান, স্মরণসভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ । স্মরণসভা ও বৃত্তি প্রদান ওগুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট লেখক প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী। সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের সভাপতি ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক, জ্বালানী বিশেষজ্ঞ ড. শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ড. আসকারী কোমলমতি শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন, এক্ষেত্রে মায়েদের ভূমিকাকে অনেক বড় বলে মনে করেন তিনি। তাছাড়া তদেরকে দিয়ে A+ পাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হলে মনোবিকাশ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য প্রতিবারের মতো এবারও ৪৫ জন ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

জহুরুল ইসলাম হিরো,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে