কুমিল্লা প্রতিনিধি (তারিকুল ইসলাম শিবলী)।। নঈম নিজাম ডিগ্রি কলেজে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। কলেজ অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন, কলেজ সমন্বয়ক মোঃ জহিরুল কাইয়ুম মিঠুসহ অন্যান্যরা।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান, নাটিকা পরিবেশন করেন লাকসাম নাট্যজংশনের শিল্পীরা।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























