বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কেআইটিসি (কাজী আইটি সেন্টার)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৪ মার্চ, ২০১৯) দুপুরে এক আনুষ্ঠানিক পরিবেশে প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও পরিচালক ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং কেআইটিসি’র পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাইক কাজী চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজার খাবিরুল আলম, এইচ আর ম্যানেজার আহমেদ আদিব, বেরোবি’র ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামীম হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ চুক্তির ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির মাধ্যমে আইটি দক্ষতা অর্জন করার সুযোগ পাবে এবং পারস্পারিক সহযোগীতার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আইটি সংশ্লিষ্ট কর্মশালাও আয়োজন করতে পারবে। উল্লেখ্য, কেআইটিসি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আইটি কোম্পানী।
বেরোবি, জনসংযোগ থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























