পোল্ট্রিখাতের বিকাশে প্রয়োজন মানসম্মত খাদ্য উৎপাদন ও সরবরাহ। একই সঙ্গে কমিয়ে আনতে হবে উৎপাদন ব্যয়। রাজধানীর একটি হোটেলে ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনারে এসব কথা তুলে ধরেন বক্তারা।

গবেষকেরা বলেন, পোল্ট্রিখাত নিরাপদ করতে অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া ব্রয়লার মুরগি উৎপাদনে খামারিদের উৎসাহ দিতে হবে। সেইসঙ্গে খামার তৈরিতে যথাযথ প্রশিক্ষণের ওপরও গুরুত্বও দেন তারা। উদ্যোক্তারা যাতে সহজ শর্তে ঋণ পায় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। দুই দিনের সেমিনারে অংশ নিচ্ছে ১৫টি দেশের পোল্ট্রি গবেষকেরা।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে