পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের ৩ সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে, রাজধানীতে সকালে বৃষ্টির কারণে কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েন বিপাকে। মঙ্গলবার ঢাকায় সারাদিনে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























