পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী মহোদয় ৫২ আসনের বাসটি উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মুশফিকুর রহমান, পরিবহন পুলের প্রশাসক মোঃ রাশেদুল হক, ডরমিটরির প্রশাসক মুহঃ গালিব হাসান, সহকারী প্রক্টর মোঃ ফারুক আহম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপচার্য মহোদয় ফিতা কেটে বাসের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির জন্য এই বাস ক্রয় করা হয়েছে। আমরা সবসময়ই শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে চলেছি। শিক্ষার্থীদের দায়িত্ব বেড়ে গেল। কারণ জনগণের টাকায় কেনা হয়েছে এই বাস। তাই শিক্ষা জীবন শেষ করে উন্নত দেশ গঠনে ও দেশবাসীর কল্যাণে
তাদের আত্ম নিয়োগ করা উচিত। এরপর উপাচার্য মহোদয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বাসটি পরিদর্শন করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে