আজ বিশ্ব ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় দিবসটি। আর সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে নানান অনুষ্ঠান-আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে ভালবাসা দিবস।
এই দিনটিতে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে ভালোবাসার সুর। প্রিয়জনের প্রতি ভালোবাসা জানানোর রীতি একেক দেশে একেক রকম হলেও সৃষ্টির আদিকাল থেকে ভালোলাগা কিংবা ভালোবাসার অনুভূতি সব সময়ই একরকম। তাই ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে এখন ঘটা করেই পালন করা হয় দিনটি।
তবে, নানান অনুষ্ঠান-আয়োজন আর প্রিয়জনের সাথে সময় কাটানো কিংবা উপহার দিয়ে ভালবাসা দিবস পালন করা হলেও ভালোবাসার এই বিশেষ দিনটির পেছনে জড়িয়ে আছে সাড়ে সতেরশ’ বছরের বেদনাবিধূর ইতিহাস। যুবকদের ভালোবাসা আর বিয়ের ওপর রোমান সম্রাট ক্লডিয়াসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৬৯ খ্রিস্টাব্দে সেইন্ট ভ্যালেন্টাইন শুরু করেছিলেন আন্দোলন। তখন ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়ার অপরাধে প্রাণ দিতে হয়েছিলো তাকে।
তখন থেকে সেইন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে ‘ভালবাসা দিবস’। বেদনা বিদূর হলেও প্রজন্মের তরুণ তরুণীদের প্রত্যাশা ‘সেইন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের’ স্মৃতি ধরে রাখতে দিবসটি পালনের পাশাপাশি ভালোবাসার প্রকাশ হয়ে উঠুক প্রতিটি দিন ও ক্ষণে।
বিশ্ব ভালোবাসা দিবসে বিডি টাইম্স নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























