ইজতেমাকে শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। দুপুরে কারওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অন্যবছরের চেয়ে এবার ইজতেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকবে, ইজতেমা মাঠ সিসিটিভির আওতায় থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক।
তিনি আরও বলেন, সাদা পোষাকে টহল দেবেন র্যাব সদস্যরা। হেলিকপ্টারে নিরাপত্তার পাশাপাশি আকাশে থাকবে ড্রোন। গুজবে কান না দিতে সবার প্রতি আহবান জানান তিনি। ইজতেমাকে শান্তিপূর্ণ করতে সব পক্ষকে সহযোগিতা দেয়ার আহ্বান জানান বেনজির আহমেদ।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























