আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা ও গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য জনবিচ্ছিন্ন নেতাদের শরনাপন্ন হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে মাঠে ফেরার চেষ্টা করছে।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। তাদের মূল লক্ষ্য নির্বাচন বানচাল করা।হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার যেকোন ধরনের সহিংসতা দমন করতে বদ্ধপরিকর। সুতরাং হুমকি ধামকি দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














