ভোলা আসনে নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে ভোলা আসনের প্রার্থী  তোফায়েল আহমেদের নির্বাচনী প্রচারনায় গনজোয়ার উঠেছে আজ বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারসহ  বিভিন্ন স্থানের গণ সমাবেশে তোফায়েল আহমেদের গণসংযোগে নারী পুরুষের  ঢল নামে

তিনি পথ সভায় বলেন, ৭০ এর নির্বাচনে নৌকার গনজোয়ার হয়েছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই নির্বাচনে বঙ্গবন্ধুকে মানুষ নৌকায় ভোট দিয়ে গনরায় দিয়েছিলো যার পরিপেক্ষিতে আজকের আমাদের স্বাধিনতাএবার আবার শেখ হাসিনার নেতৃত্বে গন জোয়ার এসেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে আপনাদের মুখে হাসি ফুটবে গ্রাম শহরে রুপান্তর হবেবাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমাদের ইশতেহার চমৎকার কিন্তু বিএনপি একটি ইশতেহার দিয়েছে তাতে বলা হয়েছে চাকুরির কোন বয়স সীমা নেই একজন মানুষ ৮০ বছর বয়সে চাকুরি করবে এটা বাস্তব সম্মত নয়

বিএনপির আরো বলেছে, তারা যুদ্ধ অপারাধিদের বিচার করবে অথচ তারা যুদ্ধ অপরাধীদের মার্কা দিয়েছে ধানের শীষ যারা যুদ্ধ অপরাধিদের নিয়ে নির্বাচন করে তারা আবার তাদের বিচার করবে কিভাবে তা নিয়ে প্রশ্ন রাখেন তোফায়েল আহমেদ তারা আরো একটা বলেছে ক্ষমতার ভারসাম্য রাখবে যে সংসদীয় গনতন্ত্রের সংবিধান আছে, পৃথিবীর  কোথাও নেই যে প্রেসিডেন্ট এর কাছে ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা  সব অবাস্তব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমদের ইশতেহার দিয়েছেন তা বাস্তব সন্মত এবার ইশতেহার আমাদের লক্ষ হলো আমার গ্রাম আমার শহর আমরা যারা শহরে থাকি তারা অনেক সুযোগ সুবিধা পাই যেহেতু আজকের ভোলার গ্রামগুলো ইতোমধ্যে শহরে রুপান্তর হয়েছে কারন আজ প্রত্যেকের বাড়িতে বিদ্যুত আছে নলকুপ আছে রাস্তা পাকা রাস্তায় বাতি জ্বলছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে প্রধানমন্ত্রী শহরে রুপান্তর করবেন

ফয়সল বিন ইসলাম নয়ন
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে