অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে পশ্চিমবঙ্গের বসিরহাট পুলিশ।
পুলিশ জানায়, ভোরে উত্তর ২৪ পরগনার ভোমরা সীমান্ত লাগোয়া স্বরূপনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয়রা ওই ১০ জনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে তাদের আটক করে পুলিশ।
তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বৃহস্পতিবার বিকেলে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাদের।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























