আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে আশুলিয়ার জামগড়া সোনামিয়া মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে প্রধান অভিযুক্ত রজত ও সোহাগ এখনো পলাতক রয়েছেন। আটকরা হলেন- রানা, সাগর, আজাদ, রুবেল, রবিউল ও জিন্না। পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ওই নারী পোশাক কর্মী ও তার স্বামীকে একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা।
পরে স্বামীকে আটকে রেখে ওই নারীকে নির্যাতন করে তারা। তাদের পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়। পরে ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























