টেকনাফ থেকে ইয়াবার চালানসহ বিজিবির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিজিবি সদস্য হল- মোহাম্মদ এনামুল হক (৩৫)। তিনি টেকনাফ-২ বিজিবিতে কমর্রত একজন সিপাহি।  ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা হামিদুল হকের ছেলে এনামুল।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান পাচার করা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশের সদস্যরা। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালালে ওই ব্যক্তির ব্যাগের ভেতর থেকে ১০টি নীল রঙের ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশকে জানান, তিনি টেকনাফ-২ বিজিবির একজন সদস্য। পরে, রাত একটার দিকে আইনগত ব্যবস্থা নিয়ে এনামুল হককে টেকনাফ-২ বিজিবির কাছে সোপর্দ করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে