বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ‘তথ্যপ্রযুক্তি ও নাগরিক সাংবাদিকতায় গ্রামীণ নারী’ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজ মঙ্গলবার (২৭/১১/২০১৮) দিনব্যাপী সেমিনারের আয়োজন করে। বিভাগটির সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী এর সাথে সমঝোতা অনুযায়ী বার্ষিক এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভাগের চারজন শিক্ষার্থীর চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। সেমিনার-এর উদ্দেশ্য তুলে ধরেন অক্সফাম এর তথ্যপ্রযুক্তি ও উন্নয়ন সমন্বয়ক তাপস রঞ্জণ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লীশ্রী এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সেলিম রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং পল্লীশ্রীর প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে উপস্থাপিত গবেষণাকর্মগুলোর উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। গবেষণাপত্রগুলো উপস্থাপন করেন বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থী জাহিদ আল সাবা, মুশরাত জাহান, মরিয়ম খাতুন এবং আব্দুল মজিদ। তাঁরা অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি এবং অক্সফাম এর অর্থায়নে নীলফামারীর ডিমলা উপজেলায় পরিচালিত প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের নিয়ে গবেষণাগুলো পরিচালিত করেন।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, এ ধরনের সেমিনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাকর্মে উদ্বুদ্ধ করবে। তিনি এই গবেষণায় সহযোগিতা করার জন্য বেসরকারী সংস্থা পল্লীশ্রী ও অক্সফাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজ ডেস্ক  ।।  বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে