নির্বাচন ঘিরে কোনো জঙ্গি সংগঠন যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক র‍্যাব। সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

র‍্যাব কর্মকর্তারা জানায়, সম্প্রতি র‍্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের ব্যানারে জঙ্গি সংগঠন জেমবি সংগঠিত হচ্ছে। এসময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছেন তিনি।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে কলাবাগান, বসুন্ধরা আবাসিক এলাকা ও মোহাম্মদপুরে অভিযান চালানো হয়। এ সময় ৮ জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে জঙ্গি সংগঠনের বই, ল্যাপটপ ও মোবাইল ফোন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে